Header Ads

Header ADS

নেই

 


আমার কোন গল্প নেই

অল্পকিছু? তাও নেই...

কল্প কিছু'র মায়াজাল

তাও নেই, তাও নেই

আমার কোন গল্প নেই।


থমকে থাকা সময়ে 

বেঁচে থাকা অভিনয়ে,

যাচ্ছি হেঁটে, জীবন পথে

নিত্যদিনের মিথ্যে স্রোতে,

অন্তহীন পথে বেয়ে।


আমার কোন স্বপ্ন নেই

স্মৃতির কোন রত্ন নেই,

জীবন পথে হারিয়ে যাওয়া

গোপন করা যত্ন নেই...

আমার কোন স্বপ্ন নেই।

No comments

Powered by Blogger.