Header Ads

Header ADS

কৃত্রিম বুদ্ধিমত্তার নতুন অধ্যায়: Generative AI-এর উত্থান (AI 360° - পর্ব ০৪)

 

একসময় কম্পিউটার ছিল একটি হিসাবের যন্ত্র। সে শুধু তাকে দেওয়া নির্দেশ অনুযায়ী কাজ করত। কিন্তু আজকের কম্পিউটার আর শুধু নির্দেশ মানে না—সে নতুন কিছু তৈরি করতে পারে। আপনি তাকে বললেন—“একটি কবিতা লিখো” → সে লিখে দিল। “একটি ব্যবসার পরিকল্পনা বানাও” → সে বানিয়ে দিল। “একটি ছবির বর্ণনা দাও” → সে তৈরি করে দিল। “একটি গল্প লেখো” → সে লিখে ফেলল। এই নতুন ক্ষমতার নামই হলো—Generative AI (জেনারেটিভ এআই)।

Generative AI মানে কী?

Generative শব্দের অর্থ হলো সৃষ্টি করা / তৈরি করা।অর্থাৎ, Generative AI হলো এমন কৃত্রিম বুদ্ধিমত্তা, যা শুধু তথ্য বিশ্লেষণ করে না, বরং নতুন কনটেন্ট তৈরি করতে পারে। এই কনটেন্ট হতে পারে—লেখা (Text), ছবি (Image), অডিও (Voice), ভিডিও (Video), কোড (Programming) ইত্যাদি। একটি সহজ উদাহরণ দেয়া যাক। ধরুন আপনি একজন রাঁধুনিকে বললেন—“আমার জন্য একটি নতুন খাবার বানাও।” সে শুধু রেসিপি দেখে রান্না করবে না, বরং নিজের অভিজ্ঞতা দিয়ে নতুন কিছু তৈরি করবে। Generative AI-ও অনেকটা এমনই। সে পুরনো তথ্য থেকে শিখে নেয়, তারপর সেগুলো মিশিয়ে নতুন কিছু তৈরি করে।

Generative AI কিভাবে কাজ করে?

আমরা আগের পর্বে জেনেছি—

  • AI → বড় ধারণা
  • Machine Learning → শেখার পদ্ধতি
  • Deep Learning → মস্তিষ্কের মতো শেখার প্রযুক্তি

Generative AI আসলে এই Deep Learning-এর উপর দাঁড়িয়ে তৈরি হয়েছে। সহজভাবে বললে— "Generative AI = Deep Learning + বিশাল পরিমাণ তথ্য + সম্ভাবনা ভিত্তিক সিদ্ধান্ত"। Generative AI মানুষের মতো চিন্তা ভাবনা করে না। সে অনুভব করে না, সিদ্ধান্তও নেয় না। সে শুধু—আগের শেখা তথ্য বিশ্লেষণ করে, পরবর্তী সম্ভাব্য শব্দ বা অংশ অনুমান করে, তারপর সেটি সাজিয়ে নতুন আকার দেয়।

Generative AI-এর সবচেয়ে পরিচিত উদাহরণ

আজকের পৃথিবীতে কয়েকটি জনপ্রিয় Generative AI টুল হলো—

  • ChatGPT → লেখা, প্রশ্নোত্তর, কোড, বিশ্লেষণ
  • Google Gemini → টেক্সট + ছবি + তথ্য বিশ্লেষণ
  • Claude → দীর্ঘ লেখা ও বিশ্লেষণ
  • DeepSeek → কোড ও রিজনিং

এগুলো সবই Generative AI-এর বিভিন্ন রূপ।

Generative AI বনাম Traditional AI

আগের AI সাধারণত যে সকল কাজ করতো তার মধ্যে আমাদের পরিচিত কয়েকটি হলো—স্প্যাম ইমেইল চিহ্নিত করা, ছবি চিনতে পারা, ডেটা বিশ্লেষণ করা, সিদ্ধান্ত সহায়তা দেওয়া ইত্যাদি। কিন্তু Generative AI এর থেকে ভিন্নতর, নতুন কিছু করে। যেমনঃ নতুন লেখা তৈরি, নতুন ছবি তৈরি, নতুন ধারণা তৈরি, নতুন কোড তৈরি ইত্যাদি। অর্থাৎ পার্থক্য হলো—পুরনো AI “চিনে”, Generative AI “তৈরি করে”

Generative AI কেন এত বিপ্লব ঘটাচ্ছে?

কারণ এটি মানুষের কাজের একটি বড় অংশকে স্পর্শ করছে—লেখালেখি, ডিজাইন, মার্কেটিং, প্রোগ্রামিং, গবেষণা, শিক্ষা, চিকিৎসা; কোন সেক্টর বাকী আছে? যে কাজ আগে মানুষ ঘণ্টার পর ঘণ্টা করত, এখন AI তা মিনিটে করে দিতে পারে।

তবে একটি গুরুত্বপূর্ণ সত্য, Generative AI নিখুঁত নয়। এটি মাঝে মাঝে—ভুল তথ্য দিতে পারে, অনুমানভিত্তিক উত্তর দিতে পারে, বাস্তবতা যাচাই না করেই লিখে ফেলতে পারে। এই সমস্যাকে বলা হয়—Hallucination।

তাহলে কি ভয় পাওয়া উচিত?

না! কারণ Generative AI হলো একটি টুল—একটি সহকারী। যেমন ক্যালকুলেটর হিসাব এর কাজ সহজ করে, কিন্তু গণিত শেখার বিকল্প নয়। ঠিক তেমনি Generative AI কাজ দ্রুত করে, কিন্তু চিন্তার বিকল্প নয়।

No comments

Powered by Blogger.