Header Ads

Header ADS

অসম্পূর্ণতা

গল্পগুলোয় ছন্দ ছিলো না

তাই কবিতা হয়ে 

পাখা মেলতে পারেনি আকাশের বুকে।


কথাগুলোয় সুর ছিলোনা

তাই গান হয়ে

বাজেনি কারো হৃদয়তন্ত্রীতে।


চোখ দুটোয় স্বপ্ন ছিলোনা

তাই তারা হয়ে

জ্বলেনি রাতের অন্ধকার আকাশেতে।


তারপরও ছিলো হৃদয়ে 

আসমুদ্র ভালোবাসা 

ডুব দিয়ে কেউ তলিয়ে দেখলো না।

No comments

Powered by Blogger.